আন্তর্জাতিকখেলাধুলা

বাজিতে হেরে অবশেষে অর্ধেক গোঁফ কাটলেন যুবক

সংবাদ চলমান ডেস্কঃ

ফুটবল বা ক্রিকেট নিয়ে বাজি ধরা কোনো একটা বড় বিষয় নয়। কিন্তু বাজিতে হেরে আধা গোঁফ কেটে ফেলার বিষয়টা সত্যিই বাড়াবাড়ি। তাও রোহিত শর্মার মতো তারকা ব্যাটসম্যানের ব্যর্থতা নিয়ে কী ভেবে বাজি রাখলেন অজয় সেটাই আশ্চর্যের। ৩০ বলের বাজি ধরে বোকামি করে তার মূল্য চোকাচ্ছেন তিনি।

ভারতের একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে, ভারতের ব্যাঙ্গালুরুর ওই যুবকের নাম অজয়। মিচেল স্টার্কদের সামনে ৩০ বলের বেশি টিকবেন না রোহিত শর্মা- এমন বাজি ধরেছিলেন তিনি। যদি ৩০ বলের বেশি খেলেন রোহিত, তবে অর্ধেক গোঁফ কেটে ফেলবেন- টুইটারে দিয়েছিলেন এমন প্রতিশ্রুতিও দেন।

অবশেষে অজয়কে বাজিতে হারতে হলো। ৭৭ বল খেলে ২৬ রান করলেন রোহিত শর্মা। আর প্রতিশ্রুতি পালন করলেন অজয় এবং টুইটারে পোস্ট করলেন সেই ছবিও।ব্যাপক হাসিঠাট্টা চলছে  ভারতীয় ক্রিকেট ভক্তের এই পাগলামি নিয়ে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button