রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে ধরা-২৩
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল শনিবার (১৩ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২৪ ঘণ্টার মাদক বিরোধী অভিযান সহ বিভিন্ন অপরাধে ২৩ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, মতিহার থানা-৯ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ গ্রেফতার করা হয়।
এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৭৪ পিস ইয়াবা, ১৯৫ গ্রাম গাঁজা ও ১ টি গাঁজার গাছ উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন পুলিশ।





