রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে ধরা-২৩

গতকাল শনিবার (১৩ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২৪ ঘণ্টার মাদক বিরোধী অভিযান সহ বিভিন্ন অপরাধে ২৩ জনকে আটক করেছে।

জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, মতিহার থানা-৯ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, কর্ণহার  থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ গ্রেফতার করা হয়।

এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৭৪ পিস ইয়াবা, ১৯৫ গ্রাম গাঁজা ও ১ টি গাঁজার গাছ উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button