রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে পুলিশের জালে ধরা ১৮

গত (৬ জুলাই ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন অপরাধে ১৮ জনকে আটক করেছে।

জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা-২ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-৩ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ গ্রেফতার করা হয়।

এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৩৪.৯৫ গ্রাম হেরোইন, ২০০ গ্রাম গাঁজা, ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button