ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস সহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মানিক (৪৩), শাকিল হোসেন মিঠু (৩৫), সাইফুল ইসলাম (৩২), নয়ন (২৯), সাইদুল ইসলাম (৪৫), আনারুল ইসলাম (৩০), পিয়ারুল ইসলাম (৩২) ও হাসান আলী (৫০)। তারা সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: নাদিম উদ্দীন ও তাঁর টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় এলাকায় কতিপয় জুয়াড়িরা তাস ও টাকা দিয়া জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম ২৬ ফেব্রুয়ারি (২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত) ১:৩০ মিনিটে রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা এবং তাস উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানা গেছে।



