সংবাদ সারাদেশসারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর উল্টে দুই জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন রাকিব নামে আরো একজন।

আজ বৃহস্পতিবার ভোরে নবীনগর রাধিকা সড়কের উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের নারুই বড়হিত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ব্রাহ্মণহাতার বজলু মিয়ার ছেলে আমির হোসেন এবং আখাউড়া উপজেলার রুটি গ্রামের শাহজাহানের ছেলে এনামুল।

নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, ১টি ট্রাক্টর শিবপুরের দিকে যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক এনামুল ও তার সহযোগী আমির মারা যান। এসময় আহত হন ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button