সংবাদ সারাদেশসারাদেশ

চট্টগ্রামে চার শিশু ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় নাছির উদ্দিন নামে এক মাদ্রাসা শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের -৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার ছোট বেওলা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি হোস্টেল সুপারের দায়িত্বে ছিলেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোরশেদ আলম জানান, চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মাদ্রাসায় শিক্ষক নাছির উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন। তবে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১২ অক্টোবর মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেন নাছির উদ্দিন। ঐ ঘটনায় নাছির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা। মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০২২ সালের ২৪ জানুয়ারি নাছির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলাটিতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button