গোদাগাড়ীরাজশাহী সংবাদ

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত এক কৃষক

রাজশাহীর গোদাগাড়ীর পৌর এলাকার মহিশালবাড়ি মোড়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় জসিম উদ্দিন (৬৫)নামে এক কৃষক মারা গেছেন। তিনি ঐ গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

আজ শনিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির ধান বিক্রয়ের উদ্দেশ্যে ট্রলিতে করে গোদাগাড়ী ধানের হাটে যাচ্ছিলেন জসিম উদ্দিন। এসময় পথের মাঝে মহিষালবাড়ি মোড়ে মাদক নির্ময় কেন্দ্রের সামনে গোদাগাড়ী ফুলতলা ঘাট থেকে ছেড়ে আসা বালু ভর্তি একটি ট্রাক পেছন থেকে ঐ ট্রলিকে ধাক্কা দেয়। এর ফলে ট্রলি থেকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায় জসিম উদ্দিন।

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, এ ঘটনায় রাজ মেট্র ট ১১-০৫৭৪ ট্রাক এবং ট্রাকের চালক বাবরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button