সংবাদ সারাদেশসারাদেশ

কক্সবাজারে ৭০ হাজার ইয়াবা উদ্ধার  

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।আজ বৃহস্পতিবার ভোরে নাফনদী সংলগ্ন কেওড়া বাগান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, আজ বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঐএলাকার বড় কেওড়া গাছের গোঁড়ায় বিশেষ ভাবে লুকানো অবস্থায় কালো পলিথিনে মোড়ানো ব্যাগ উদ্ধার করেন বিজিবি। ঐ ব্যাগের ভেতর থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মালিক বিহীন ইয়াবা ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button