লাইফস্টাইল

ঈদে সতেজ ত্বক পেতে শসার ব্যবহার

সংবাদ চলমান ডেক্সঃ

শসা শুধু খাওয়ার জন্য নয়, শসার আরও অনেক ব্যবহার রয়েছে। এই গরমে ত্বকের যত্নে শসার জুড়ি মেলা ভার। মুখে আর্দ্রতার অভাব থাকলে শসা ব্যবহার করুন। কালো ছোপ ছোপ দাগ থাকলে বা ত্বক যদি খুব প্রাণহীন মনে হয় এবং মুখে বড় ছিদ্র দেখা দেয় তাহলেও শসা ব্যবহার করতে পারেন। শসা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এটি মুখের অত্যধিক তেল দূর করে, ফোলা ভাব কমায়।

আপনি যদি এক সঙ্গে অনেক গুলো শসা কিনে থাকেন এবং সেগুলো থেকে না পারেন তাহলে তা পচে বা শুকিয়ে যায়। তাই সেগুলো না পচিয়ে ত্বকে ব্যবহারের জন্য একটি টোনার তৈরি করুন। এটি টোনার তৈরি করা সহজ। যেভাবে শসার টোনার তৈরি করবেন দেখে নিন।

শসা টোনার তৈরি করতে একটি শসা নিন এবং খোসা ছাড়িয়ে ফেলুন। শসা খোসা ছাড়ার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনি এই শসা পিষে এর রস বের করতে পারেন। তারপর ওই রস দিনে একবার বা দুবার টোনারের মতো মুখে লাগাতে পারেন।

অন্য আর একটি উপায়ে টোনার তৈরি করতে পারেন। শসা খোসা ছাড়িয়ে একটি প্যানে রান্না করুন। তার মধ্যে কিছুটা জল ঢালুন যাতে শসার টুকরো গুলো জলে ডুবে যায়। এরপর অল্প আঁচে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। তারপর নামিয়ে নিয়ে ঠাণ্ডা হতে দিন। তারপর সেটি ফিল্টার করে রাখতে পারেন। এটি ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল এবং ত্বকের স্বাস্থ্য ভালো হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button