রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে দোকানের তালা ভেঙ্গে ৬০,০০০ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদকঃ

ছবিতে প্রদর্শিত ব্যক্তিটি একজন চোর। এখন পর্যন্ত এই চোরের পরিচয় জানা যায়নি। সে গত (৩ এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দ) সন্ধ্যা ৬.২০ থেকে ৬.৩৫ এর মধ্যে রাজশাহীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ বাইপাস মোড়ে শিফা বাজার নামক এক দোকানের তালা ভেঙ্গে ৬০,০০০ টাকা চুরি করেছে। এই সংক্রান্তে আরএমপির চন্দ্রিমা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে।

চোর ধরতে ও মামলা সুষ্ঠু তদন্ত এবং বিচারের জন্য প্রদর্শিত ব্যক্তির সন্ধান জানা একান্ত প্রয়োজন। যদি কেউ ওই ব্যক্তির সন্ধান জেনে থাকেন, তাহলে আরএমপির চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জের ০১৩২০-০৬১৫৫৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button