রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল সোমবার (২৫শে এপ্রিল ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহীর থানা এবং ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-২ জন, শাহমখদুম থানা-৩ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন এবং দামকুড়া থানায়-১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, এবং ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৭ গ্রাম হেরোইন ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়্র এবং গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button