অবশেষে দুর্গাপুরের সেই রুবেল মাদক সহ রাতেই আটক
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের শীর্ষ অনলাইন পত্রিকা সংবাদ চলমানে কিছু দিন পুর্বে দুর্গাপুরের ধরমপুরের রুবেলের মাদক ব্যবসার বিস্তার নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। তার পরেও থামেনি রুবেলের দৌরাত্ন।সংবাদ প্রকাশের পরে একজন গণমাধ্যম কর্মী রাজশাহী জেলা পুলিশের একাধিক কর্মকর্তাকে মাদক ব্যবসায়ী রুবেলের বিষয়টি অবগত করেন।
দুর্গাপুর থানা পুলিশের একজন সদস্যের সাথে রুবেল গভীর সম্পর্ক সেটিও উল্লেখ করা হয়েছিল সেই সংবাদে। এর পর রুবেল আরো লাগামহীন হয়ে উঠে। বেপরোয়া হয়ে পড়ে তার গাজা বিক্রির কার্যক্রম। দুর্গাপুর সহ দুর্গাপুরের বাহিরে রুবেলের গাজার চালান সরবরাহ চলমান থাকলেও দুর্গাপুর থানা পুলিশের কোন ভুমিকা ছিলনা। প্রকাশ্যে ঘুরে কয়েকটি মটর সাইকেল নিয়ে রুবেল বাহিনী করতো গাজার ব্যবসা।
এমন সংবাদ র্যাব ৫এর নিকট গেলে র্যাব ৫ এর চৌকস টিম রুবেলের উপর নজরদারি শুরু করেন।মঙ্গলবার গভীররাতে রুবেল গাজার একটি বড় চালান নিয়ে আসছে বিক্রয়ের উদ্দেশ্যে এমন খবর পুর্বেই ছিল র্যাবের নিকট।মঙ্গলবার গভীর রাতে রুবেলের বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমান গাজা সহ রুবেলকে আটক করেন র্যাব সদস্যরা।
পরে রুবেলের প্রতিবেশী এলাকায় হানা দিয়ে নারী সহ আরো দুইজনকে আটক করতে সক্ষম হন র্যাব সদস্যরা। বুধবার সকালে রুবেল আটকের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে স্বস্তির নিস্বাস ফেলেন স্থানিয়রা।





