সংবাদ সারাদেশসারাদেশ

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি আশ্রয়ণ কেন্দ্রে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৫ বছর বয়সী রাজু নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার বামনী ইউপির বাংলাবাজার এলাকার পাশে পাল বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রাজুর সহকর্মী ফারুখ হোসেন জানান, আশ্রয়ণ কেন্দ্রে কাজ করার সময় রাজু অসাবধানতাবসত জানালার কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

তিনি আরো জানান, রাজুর বাড়ি নোয়াখালির চরজব্বার থানার উত্তর চরমজিব গ্রামের আবুল বাশার ও পারুল বেগমের দ্বিতীয় ছেলে।

তিনি ৬ মাস আগে নতুন বিয়ে করেন। বর্তমানে তিনি সহকর্মীদের সঙ্গে পালবাড়ীতে আশ্রয়ণ কেন্দ্রেই থাকতেন। 

রায়পুর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, মৃতের পরিবার ও সহকর্মীদের অনুরোধে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহযোগিতা দেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button