রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ
রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার
নিজস্ব প্রতিনিধিঃ
গত ১৯ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী থানা ও ডিবি পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৭ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, পবা থানা ৪ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৫ জনকে আটক করেন।
যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৮৯.৬৫ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা, ১৩ পিস ট্যাপেন্টাডল, ৪০ লিটার চোলাইমদ ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।





