সংবাদ সারাদেশ

পিকআপের ধাক্কায় প্রাণ গেলএক নারীর

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের পাচমাইল নামক স্থানে  পিকআপের ধাক্কায় শিরিন খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিরিন পোড়াহাটি গ্রামের মৃত মহি বিশ্বাসের স্ত্রী।

আরাপপুর হাইওয়ে থানার এএসআই আবুল কালাম আজাদ বলেন ,সকালে গোয়ালপাড়া এলাকায় বোনের বাড়ি থেকে হেটে নিজ বাড়িতে ফিরছিলেন শিরিন। পথিমধ্যে পাচমাইল নামক স্থানে পৌঁছালে মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসা একটি পিকআপ তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। পিকআপ ভ্যানটিকে উদ্ধার করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button