সংবাদ সারাদেশসারাদেশ

চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

সংবাদ চলমান ডেস্ক: গাজীপুরে রাসেল চৌকিদার (২৫) নামের এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের কলের বাজারের পশ্চিমে মেঘডুবি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল নগরীর হায়দ্রাবাদ এলাকার মৃত মো. রতন চৌকিদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে গাজীপুর সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভোর ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন রাসেল। সাড়ে ৫টার দিকে তার মরদেহ পাওয়া যায়। তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’

তিনি আরও বলেন, ‘নিহতের কপালের ডান পাশে ও গলার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের সময় নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button