ঈশ্বরদীর যোবায়েরের অপকর্ম নিয়ে বিশেষ প্রতিবেদন পর্ব-১
বিশেষ প্রতিনিধিঃ
পাবনার অন্যতম উপজেলা হিসাবেই ঈশ্বরদীকেই আখ্যায়িত করা হয়। এই উপজেলার সরকার দলীয় প্রবীন নবিন সকল শ্রেনির নেতা কর্মীরা এক যোবায়েরের নিকট একাধিক বার লাঞ্চিত হয়েছেন। ঈশ্বরদীর রাজিব নামের যুবলীগের পদধারী নেতা প্রান হারান এই যোবায়েরের হামলার শিকার হয়ে। শাহীন নামের একজন যুবলীগ কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে গুলিকরে হত্যার চেষ্টা করেন এই যোবায়ের বাহিনী।
ঈশ্বরদী পৌর মেয়র ইছহাক আলী মালিথা গণমাধ্যম কর্মীদের জানান দলের সুনাম নষ্ট করতে যুবলীগের কমিটিতে পদ নিতে মরিয়া হয়ে উঠেছে যোবায়ের নামের বিতর্কিত ব্যক্তি। তিনি বলেন পুর্বে আমার বাড়িতে গুলি করেছেন এই যোবায়ের বিশ্বাস সেই গুলির চিহ্ন এখনো রয়েছে আমার বাড়িতে যা দেখলেই বোঝা যাবে। ঈস্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব বলেন সন্ত্রাসের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তিনি বলেন কোন অস্ত্রধারী যেন ঈশ্বরদী যুবলীগে প্রবেশ করতে না পারে আমরা সেই প্রত্যাশা করব।
ঈশ্বরদী উপপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মাদ আরমান বলেন যোবায়ের বিশ্বাসের ত্রাসের কারণে আজ ঈশ্বরদীর আওয়ামী লীগ খন্ড হতে চলেছে। তিনি বলেন এক শ্রেনির দলের উই পোকা তার অপকর্মের মুল নেতৃত্বে রয়েছে। এই সকল উই পোকাদের বিরুদ্ধে দলীয় কঠোর সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। ঈশ্বরদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরেফুল ইসলাম লিটন বলেন এমন সন্ত্রাসী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা জরুরি হয়ে পড়েছে। যোবায়ের বিশ্বাসের নামে বর্তমানে ১৩ টির উপরে মামলা চলমান রয়েছে যে সকল মামলার অধিকাংশই অস্ত্র মাদক ও সরকার দলীয় নেতা কর্মীদের উপর হামলা করা মামলা।
ছাত্রলীগ নেতা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার মুল আসামি জাকারিয়া পিন্টু যার নামে কয়েক বছর পুর্বেই ফাঁসির আদেশ হয়েছে সেই জাকারিয়া পিন্টুর অন্যতম সংগী হয়ে গোপনে কাজ করেন এই যোবায়ের বিশ্বাস। যোবায়ের বিশ্বাসের অবৈধ অস্ত্র উদ্ধার সহ দেশ বিরোধী জাকারিয়া পিন্টুর সাথে তার গো[পনে আতাতের মুল রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন ঈশ্বরদীর প্রবীন আওয়ামী লীগ। ঈশ্বরদী আটঘরিয়ার সংসদ সদস্যের বাড়িতেও হামলা করার ঘটনা রয়েছে এই যুবায়ের বিশ্বাসের উপর।
সরকার বিরোধী ব্যক্তিদের সাথে হাত মিলিয়ে দলীয় নেতা কর্মীদের উপর হামলা নির্যাতনের ঘটনা নিয়ে পাবনা জেলা আওয়ামী লীগের একজন পদধারী ব্যক্তি বলেন যোবায়ের বিশ্বাস একজন সন্ত্রাসী তার জন্য দলীয় কোন পদ হতে পারেনা। পাবনা জেলা পুলিশের একটি সুত্র বলছে পুলিশের অপরাধের তালিকায় যোবায়ের বিশ্বাসের নাম প্রথমেই রয়েছে যে কোন মহুর্তে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।পাবনা জেল আওয়ামী লীগের অপর একটি সুত্র জানায় দলের ভেতর থেকে যদি কোন ব্যক্তি যোবায়েরকে অপকর্মের ইন্ধন যোগায় তাকে খুঁজে বেরকরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে আওয়ামী লীগ-



