বিনোদন

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন ৩ সন্তানের মা কনিকা

বিনোদন ডেস্কঃ

তিন ছেলে-মেয়েকে নিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর।

গতকাল শুক্রবার (২০ মে) লন্ডনে ব্যবসায়ী গৌতম হাতিরামানির সঙ্গে সাত পাকে ঘুরেছেন তিনি। মায়ের বিয়ে নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই গায়িকার তিন ছেলে-মেয়ে।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে কনিকার বিয়ের কিছু ছবি। মেহেদি অনুষ্ঠানের বেশ কিছু ছবি কনিকা কাপুর নিজেই শেয়ার করেছেন।

মেহেন্দি-সংগীত অনুষ্ঠানে সকলের নজর কেড়েছেন হাসিখুশি কনিকা। এই বিয়েতে উপস্থিত ছিলেন কনিকা ও গৌতমের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

এর আগে ১৯৯৮ সালে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দককে বিয়ে করেছিলেন কনিকা। তাদের সংসারে রয়েছে তিন সন্তান আয়না, সামারা এবং যুবরাজ। ২০১২ সালে রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের আগলে রেখেছেন এই গায়িকা।

প্রসঙ্গত, ‘বেবি ডল, ‘চিটিয়া কালাইয়া’ থেকে শুরু করে ‘ছিল গয়ে নয়নাসহ বলিউডের বেশ কিছু হিট গানে কণ্ঠ দিয়েছেন খ্যাত গায়িকা কনিকা কাপুর।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button