নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে ট্রেডিং কর্পোরেশন এ্যান্ড বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
২০ মার্চ রবিবার উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের আওতায় নান্দীগ্রামে টিসিবির পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সোহেল রানা, সহকারী কমিশনার ভূমি শুভ দেবনাথ, ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ।করোনা
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নিন্ম আয়ের মানুষদের মাঝে সুলভ মুল্যে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি করা হবে।জানা গেছে, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় টিসিবির নিত্যপণ্য ভোজ্যতেল, ডাল ও চিনি কিনতে পারবেন উপকারভোগীরা।
উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৩হাজার ৭৯০টি পরিবারের কার্ডধারী উপকারভোগী এই সুবিধা পাবেন এবং ২৭ মার্চ থেকে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ এলাকার কার্ডধারীদের মধ্যে টিসিবির নিত্যপণ্য বিক্রি করা হবে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডালের একটি প্যাকেজ দেওয়া হবে। এক প্যাকেজের দাম পড়বে ৪৬০ টাকা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকায় বিক্রি করবে টিসিবি।
প্রত্যেক কার্ডধারীকে রোজার আগে একবার ও রোজার মধ্যে আরও একবার এসব নিত্যপণ্য দেওয়া হবে। তবে রোজার সময় যুক্ত হবে দুই কেজি ছোলা।





