রংপুর

বাড়ি থেকে স্ত্রী চলে যাওয়ায় যুবকের আত্মহত্যা

রংপুর প্রতিনিধিঃ

সংসারে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হওয়ায় বাড়ি ছেড়ে চলে যাওয়া এক স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন রংপুরের পীরগাছায় ইমরাজ হোসেন রনি নামে এক যুবক। 

গতকাল রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ইমরাজ হোসেন রনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি সরেস কুমার।

জানা গেছে, চার বছর আগে রনি ভালোবেসে পাশের হাসিম গ্রামের দরিদ্র দিনমজুর বাদল হোসেনের মেয়ে শামীমা ইয়াসমিন সাথীকে বিয়ে করেন। দুই বছর আগে তাদের কোলে আসে ছেলে সন্তান। গত কয়েকদিন ধরে বিয়ের সময় ধার্য করা দেনমোহরের পাঁচ লাখ টাকা, নিজের বাবা-মায়ের ভরণপোষণসহ বিভিন্ন দাবি করেন সাথী। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। গত বুধবার কাউকে কিছু না বলে ছেলে শাকিব রিশাদকে নিয়ে সাথী বাড়ি থেকে বের হয়ে যান।

খোঁজাখুঁজির পর পাশের রতনপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে স্ত্রীর অবস্থানের কথা জানতে পেরে শনিবার সেখানে গিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করেন রনি। কিন্তু কিছুতেই স্বামীর সংসারে ফেরাতে বিফল হয়ে একাই বাড়ি ফিরে গিয়ে ফেসবুক লাইভে এসে বিষপান করেন রনি।

বিষপানের আগে রনি নিজের মৃত্যুর জন্য স্ত্রীসহ কয়েকজন ঘনিষ্ট স্বজনদের দায়ী করে কথা বলেন। এ সময় লাইভে এক কিশোরকে দেখা গেলেও তার পরিচয় জানা যায়নি।

তবে এই বিষয়ে ওসি সরেস কুমার আরও বলেন, ওই যুবকের লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যার বিষয়টি জানেন না বলে দাবি করেছেন তিনি। পুরো ঘটনা জেনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button