পুঠিয়ারাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে র‌্যাবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার ১

স্টাফ রিপোর্টারঃ

আজ ১৭ নভেম্বর ৪.৫০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শিবপুর জাগীরপাড়া (কলাহাটা) গ্রামস্থ জনৈক মোঃ আঃ কাদের (৫২) এর বসত বাড়ীর সামনে ঢাকা টু রাজশাহী মহাসড়ক সংলগ্ন কলাহাটের ফাঁকা জায়গায় একজন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে।

অপারেশন পরিচালনা করে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামী মোঃ রফিক (৩৬), পিতা মোঃ সাইদার আলী, মাতা মৃত জেলেখা বিবি, সাং নওহাটা, থানা পবা, জেলা রাজশাহী থেকে গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেঃ মারুফ হোসেন খান এর নেতৃত্বে র‌্যাব ৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শিবপুর জাগীরপাড়া (কলাহাটা) গ্রামস্থ জনৈক মোঃ আঃ কাদের (৫২), পিতা মৃত তফেজ আলী এর বসত বাড়ীর সামনে ঢাকা টু রাজশাহী মহাসড়ক সংলগ্ন কলাহাটের ফাঁকা জায়গায় একজন ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে একই তারিখ ৪.৫০ ঘটিকায় উপরোল্লিখিত স্থানে পৌঁছামাত্র ১ জন ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে তাকে গ্রেফতার করা হয়।

অনেকের উপস্থিতিতে ধৃত ব্যক্তির দেহ তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের কোমরে সাদা কাপড়ে মোড়ানো বিশেষ কায়দায় লোকানো অবস্থায় ১ টি লোহার তৈরী পিস্তল, যার দৈর্ঘ্য বাট, বডি, ব্যারেলসহ ২০ সেন্টিমিটার, পিস্তলের বাটের দুই পার্শ্বে বিশেষ গ্রীপার সংযুক্ত, হ্যামার, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত।

আবার ১ টি লোহার তৈরি পিস্তলের ম্যাগাজিন, যাহার দৈর্ঘ্য ১১ সেন্টিমিটার, ২ রাউন্ড পিস্তলের গুলি, যার পিছনে ৭.৬৫ খোদাই করে লেখা, যাহা ধৃত আসামী নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধার করে। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ১৮৭৮ এর ১৯অ মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button