রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

বিয়ে করতে চাওয়ায় নিজ বাবাকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর দামকুড়ায় দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় ঘুমিয়ে থাকা অবস্থায় নিজের বাবাকে গলাকেটে হত্যার পর টয়লেটের সেফটিক ট্যাঙ্কিতে লাশ ফেলে দেন সন্তান।গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকায় এই ঘটনাটি ঘটে ।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ওই বাবার লাশ উদ্ধার করে। তার নাম সাজ্জাদ হোসেন (৬৫)। তার সন্তান স্বপন (৩২) গত মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে গলাকেটে হত্যা করে বাবা সাজ্জাদকে।

স্থানীয় সুত্রে জানা যায়, এক বছর আগে মারা যান স্বপনের মা। এরপর স্বপনের বাবা দ্বিতীয় বিয়ে করার কথা বলছিলেন বাসায়। দ্বিতীয় বিয়ে করলে সম্পত্তি ভাগ হয়ে যাবে- এই চিন্তা ধারণা থেকে বাবা সাজ্জাদ হোসেনকে গলা কেটে হত্যা করেন স্বপন।

নগরীর দামকুড়া থানার ওসি মাহবুব আলম জানান, মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজের ঘটনায় তার আরেক ছেলে আব্দুল হাদী থানায় একটি জিডি করেন। ওই জিডির সূত্র ধরে পুলিশ অপর ছেলে স্বপনকে জিজ্ঞাসাবাদ করে। এরপর স্বপন স্বীকারোক্তি দেন, তিনি তার বাবা সাজ্জাদকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে পরে গলাকেটে হত্যা করেন। হত্যার পর বাবা সাজ্জাদ হোসেনের লাশ বাড়ির টয়লেটের সেফটিক ট্যাঙ্কিতে ফেলে দেন স্বপন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button