রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ডিবির অভিযানে জুয়াড়ী আটক ১০

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ  ও তাসসহ ১০ জুয়াড়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত আসামীরা হলেন- মোঃ সাইদুল ইসলাম (৫৫), মোঃ শাহিন (৩৮), মোঃ শহিদুল ইসলাম (৩৪), মোঃ কামাল হোসেন (৪৫), মোঃ ইউসুফ (৪০), মোঃ নুরুল হক (৫২), মোঃ আমিরুল (৫৫), মোঃ সিরাজ আলী (৫৭), মোঃ মানিক (৪২) ও মোঃ ফজলু (৪৫) ।

আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপির প্রতিটি ইউনিট।

এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর বিকেল ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলএর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদএর নেতৃত্বে, এসআই মোঃ শামিনুল ইসলাম ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার কয়েরদাঁড়া এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করে।

এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button