ঈশরদীরাজশাহীসংবাদ সারাদেশ

ঈশ্বরদী ছিলিমপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সৌরভ কুমার দেবনাথ, ঈশ্বরদী প্রতিনিধিঃ

ঈশ্বরদীতে ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সাড়ে ৬টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- পাবনা সদরের কাশিপুর ছাতিয়ানি মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে আসিফ জামান বাপ্পি (২৮), ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁয়ের ছেলে মনসুর আলী খাঁ (৪০) এবং একই ইউনিয়নের চর আওতাপাড়া গ্রামের সোবহান শাহ্ এর ছেলে সাইফুল শাহ্ (৫৫)। এরমধ্যে আসিফ জামান বাপ্পি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান মালিকানাধীন সাব ঠিকাদারি এক কোম্পানির নির্মাণ শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপপুর থেকে একটি ট্রাক পাবনা যাচ্ছিল। ট্রাকটি উপজেলার সাহাপুর-আওতাপাড়া সড়কের ছিলিমপুর শালবাগান মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক আসিফ ও ভ্যান চালক মনসুর নিহত হন। ভ্যানের আরোহী সাইফুলকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক ট্রাক চালক পলাতক রয়েছেন । তিনি আরও বলেন, দূর্ঘটনার ফলে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে সড়ক থেকে ট্রাক, ভ্যান ও মোটরসাইকেল সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button