রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে মেয়ে ভিকটিম উদ্ধার, অপহরণকারী আটক

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মহানগরীতে অপহরণকৃত মেয়ে ভিকটিমকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলো মোঃ পারভেজ হোসেন তালুকদার রুহান ১৯। সে পিরোজপুর জেলার কাউখালী থানার কেউন্দিয়া গ্রামের মোঃ হুমায়ূন কবিরে ছেলে।

ঘটনা সূ্ত্রে জানা যায়, সোনিয়া (ছদ্মনাম) ১৯ রাজশাহী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তার পিতা কাশিয়াডাঙ্গা থানায় জানায় যে,  গত ২৫ সেপ্টেম্বর তার মেয়ে কলেজে নোট আনার জন্য গিয়ে নিখোঁজ হয়। এ সংক্রান্তে কাশিয়াডাঙ্গা থানায় তিনি একটি নিখোঁজ জিডি করেন।

উক্ত নিখোঁজ জিডির প্রেক্ষিতে, কাশিয়াডাঙ্গা বিভাগের উপ পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুল ইসলাম এবং সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার জনাব উৎপল কুমার চৌধুরীর তত্বাবধানে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নিখোঁজ মেয়েকে উদ্ধারে অভিযানে নামে।

সাইবার ক্রাইম ইউনিট তথ্য বিশ্লেষণ করে জানতে পারে, ভিকটিম সোনিয়াকে অপহরণ করা হয়েছে। পরবর্তীতে গত ২ অক্টোবর পটুয়াখালী জেলার দুমকি থানার পাংগাশিয়া এলাকা হতে সাইবার ক্রাইম ইউনিটের সার্বিক সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এসআই জীবন চন্দ্র বর্মন ও সাইবার ক্রাইম ইউনিটের এএসআই মোঃ সাইফুল ইসলামসহ কাশিয়াডাঙ্গা থানার বিশেষ টিম যৌথ অভিযান পরিচালনা করে আসামী পারভেজ হোসেন তালুকদার রুহানকে গ্রেফতার করে এবং নিখোঁজ সোনিয়াকে উদ্ধার করে।

উদ্ধারকৃত ভিকটিম জিজ্ঞাসাবাদে জানায়, গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০.১০ মিনিটে হড়গ্রাম কোর্ট ষ্টেশন মোড় হতে আসামী পারভেজ হোসেন তালুকদার রুহান বিয়ের প্রলোভন দিয়ে তাকে অপরহরণ করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button