রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীর ছোট বনগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম পশ্চিমপাড়া কৌটা পুকুর মোড় এলাকায় মৃদুল ২২ নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় খবর পেয়ে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। নিহত মৃদুল নগরীর ছোট বনগ্রাম পশ্চিমপাড়া কৌটা পুকুর মোড় এলাকার আলী হোসেনের ছেলে।

তিনি ছোট বনগ্রাম পশ্চিমপাড়া কৌটা পুকুর মোড় এলাকার আব্দুল ওয়াহেদের বাসায় ভাড়া থাকতেন। এলাকাবাসী বলেন, সে অটোরিক্সা চালানোসহ রঙ্গেরও কাজ করতো। বাসার পাশের লোক কাজে যাওয়ার জন্য তাকে সকালে ডাকতে আসে। তার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে চালের উপরে লোহার এঙ্গেলের সাথে মৃদুলের ঝুলন্ত লাশ দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও একদল পুলিশ সহ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ঘরের দরজা ভেঙে টিনের চালের উপরে লোহার এঙ্গেলের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো মৃদুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button