রাজশাহী মডেল প্রেসক্লাবের সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের আলোচনা সভা অনুষ্ঠিত
এসকে তুষারঃ
প্রিয় রাজশাহীকে একটি আধুনিক পরিচ্ছন্ন নান্দনিক ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
অল্প কিছু দিনের দায়িত্বেই উন্নয়ন সৌন্দর্য মরাগাছে নতুন ফুল নাগরিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি নগরবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। বুধবার ২০ মে বিকেলে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে আয়োজিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মাহফুজুর রহমান রিটন এসব কথা বলেন।
সভায় মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে একটি গ্রীন সিটি ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত ভাবে কাজ চলছে। নগরীর বিভিন্ন সড়ক ও ডিভাইডারে নান্দনিক লাইটিং রঙিন ফুলের গাছ ও সৌন্দর্যবর্ধন মূলক উদ্যোগ ইতোমধ্যেই নগরজুড়ে নতুন মাত্রা যোগ করেছে। নগরীর পরিবেশকে আরও দৃষ্টিনন্দন ও বাস যোগ্য করে তুলতে এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, রাজশাহীকে কোনো ভাবেই মাদকের আখড়ায় পরিণত হতে দেওয়া যাবে না। একটি সুন্দর নিরাপদ ও আধুনিক নগর গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল হতে হবে। নগর প্রশাসক বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে দীর্ঘদিন ধরে বন্ধ ও অপরিষ্কার থাকা ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে। প্রায় ১০ থেকে ১২ বছর ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হলে বর্ষাকালে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ সড়কের খানাখন্দ ও ভাঙাচোরা অংশ দ্রুত সংস্কার নতুন রাস্তা নির্মাণ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং চলমান ফ্লাইওভার প্রকল্পের কাজ তদারকির মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা হয়েছে বলে জানান এই নগর পিতা।
ঈদুল আজহা উপলক্ষে নগরী পরিচ্ছন্ন রাখতে বিশেষ কর্মপরিকল্পনার কথাও রাজশাহী মডেল প্রেসক্লাবের সামনে তুলে ধরেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি জানান, নগরবাসী ছাগল খাসি, কোরবানি করবেন তাদের প্রত্যেককে একটি করে পলিথিন ব্যাগ ও আধা কেজি ব্লিচিং পাউডার দেওয়া হবে। আর যারা গরু বা বড় পশু কোরবানি করবেন তাদের দেওয়া হবে দুটি পলিথিন ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার।
নির্ধারিত পলিথিনে পশুর বর্জ্য সংরক্ষণ করলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত তা অপসারণ করবে বলেও জানান তিনি।
তিনি আশা,ব্যক্ত করেন ঈদের দিন রাত ১০টার মধ্যেই পুরো নগরীর কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হবে।
রাসিকের পিতার আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বিষয় তুলে বক্তব্য দেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরো। তিনি বলেন স্বল্প সময়ের মধ্যেই বর্তমান প্রশাসকের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে। পরিচ্ছন্নতা কার্যক্রম রাস্তা সংস্কার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবাকে আরও গতিশীল করার উদ্যোগ প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।তিনি আরও বলেন, গণমাধ্যম সবসময় জনগণের কথা তুলে ধরে। আমরা চাই রাজশাহী একটি আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হোক। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আরও দ্রুত দৃশ্যমান হবে।
অপর দিকে মেয়রের দৃষ্টি আকর্ষণ করে সভায় মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক বলেন, বর্তমান প্রশাসকের নেতৃত্বে রাজশাহীতে ইতোমধ্যেই দৃশ্যমান পরিবর্তনের সূচনা হয়েছে। পরিচ্ছন্নতা সৌন্দর্যবর্ধন নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে যে আন্তরিকতা দেখা যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার।
তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার মাধ্যমেই একটি আধুনিক নগর গড়ে তোলা সম্ভব। পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে অচিরেই রাজশাহী দেশের অন্যতম দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরীর নাম না হারিয়ে দক্ষ ও পরিচ্ছন্ন মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে আরো ভালো কিছু উপহার পাবেন রাজশাহী বাসি।
মতবিনিময় সভায় রাজশাহী মডেল প্রেসক্লাব-এর কার্যনির্বাহী কমিটির সদস্য বাবর মোল্লা, মাসুদ রানা,ফায়সাল আহম্মেদ রাতুল,সদস্য ইতি,সিনিয়র সাংবাদিক রোকনুজ্জামান, মাজহারুল ইসলাম চপল গুরুত্বপূর্ণ বিষয় তুলে আলোচনা করেন। আনন্দঘন ও পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীতে এমন উন্নয়নমূলক ও সচেতন মূলক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করার জন্য প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিকবৃন্দ। সভা শেষে গেটে দাঁড়িয়ে কুশল বিনিময় করে সকল সাংবাদিককে বিদায় জানান প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সাংবাদিক নেতারা বলেন এমন আন্তরিক ও নগর প্রেমী প্রশাসক রাজশাহী সিটিকর্পোরেশনের জন্য গৌরব হয়ে থাকবে।





