বাঘারাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ট্যাপেনটাডল ট্যাবলেট সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল ৩ আগস্ট ৬.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়ানী এলাকায় অপারেশন পরিচালনা করে ১২১ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট সহ আসামী মোঃ সাকির উদ্দিন (৩৭), পিতা মৃত মুছার উদ্দিন, গ্রাম বেড়েরবাড়ী, থানা বাঘা, জেলা রাজশাহীকে গ্রেফতার করেন।

ঘটনার বিবরণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়ানী পৌর বাজারস্থ মোঃ সাকির উদ্দিন (৩৭), পিতা মৃত মুছার উদ্দিন, গ্রাম বেড়েরবাড়ী এর ঔষধ ফার্মেসীর দোকানে মাদকদ্রব্য বিক্রয় হচ্ছে। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করলে একই তারিখ ৬.০০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়ানী পৌর বাজারস্থ ফার্মেসীর দোকানে পৌছামাত্রই ঔষধ ফার্মেসীর দোকান হতে আসামী পালানোর চেষ্টার সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দোকান হতে বাহির হয়ার পথমুখে তাকে গ্রেফতার করি।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সনের ৩৬(১) সারণী ২৯ (ক) ধারার মামলা রুজু করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button