রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহী মহানগরীতে ডিবির অভিযানে জুয়াড়ী আটক ১১
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ১১ জুয়াড়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপির প্রতিটি ইউনিট। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুলাই রাত ১০.৫৫ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাটাখালী থানার টাংগন মধ্যপাড়া এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে আটক করে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।





