বগুড়াসংবাদ সারাদেশ

বগুড়ায় আগুন পোহাতে গিয়ে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দিতে আগুন পোহাতে গিয়ে কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়ে শিশু তাসলিমার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মৃত তাসলিমা উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি এলাকার আবু তাহেরের মেয়ে।

জানা গেছে, সোমবার (২৫ জানুয়ারি) তীব্র শীতে উষ্ণতা পেতে আগুন পোহাতে যায় তাসলিমা। সে সময় কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার বিকেলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইমরান আলী রনি জানান, আগুন লেগে তাসলিমার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়। রাতেই তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। শিশু তাসলিমার পরিবারের প্রতি শোকাহত সমবেদনা জানিয়েছেন তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button