উন্নত চিকিৎসার একক রাজত্ব যখন পপুলারের হাতে
স্টাফ রিপোর্টারঃ
উত্তর অঞ্চলে একক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। নানা ষড়যন্ত্র মোকাবিলা করেও যেন চিকিৎসার নির্ভরযোগ্য আস্থা হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি
জানাযায়, আধুনিক প্রযুক্তি আন্তর্জাতিক মানের রোগ নির্ণয় ব্যবস্থা দক্ষ জনবল এবং মানবিক সেবার সমন্বয়ে প্রতিষ্ঠানটি আজ উত্তরাঞ্চলের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
রাজশাহী সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ চিকিৎসাসেবা নিতে আসছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। শুধু রোগ নির্ণয় নয়, দ্রুত ও নির্ভুল রিপোর্ট অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং রোগীবান্ধব পরিবেশের কারণে সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
চিকিৎসাসেবার মান ও নির্ভর যোগ্যতার কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকেও রোগীরা সেখানে এসে আস্থা ফিরে পাচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, উন্নত চিকিৎসার প্রথম ধাপই হলো সঠিক রোগ নির্ণয় করা। আর এই ক্ষেত্রেই পপুলার ডায়াগনস্টিক সেন্টার নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছে। অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি ও প্রযুক্তির মাধ্যমে স্বল্প সময়ে জটিল রোগ শনাক্ত করা সম্ভব হচ্ছে যা রোগীর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে রোগীদের চিকিৎসা ব্যয় যেমন কমছে, তেমনি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও বাড়ছে।
কয়েক ডজন সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পপুলারে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের প্রতি আন্তরিক আচরণ করেন এবং রোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা কিংবা অতিরিক্ত ওষুধের পরিবর্তে রোগীর প্রকৃত চাহিদাকে গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ কারণেই প্রতিষ্ঠানটির প্রতি মানুষের বিশ্বাস আরো দৃঢ় হচ্ছে। ফিরে পাচ্ছেন শতভাগ আস্থা।স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ আধুনিক ব্যবস্থাপনা দ্রুত সেবা প্রদান এবং প্রযুক্তি নির্ভর কার্যক্রমও প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য। রোগীদের সুবিধার্থে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি সংযোজন এবং সেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারটি তে।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার- রাজশাহীর এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এজি এম শামীম আহমেদের। তাঁর দূরদর্শী নেতৃত্ব আধুনিক স্বাস্থ্যসেবা ভাবনা এবং গুণগত মান নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠানটি আজ উত্তরাঞ্চলের মানুষের অন্যতম আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে।তিনি বিশ্বাস করেন, উন্নত চিকিৎসাসেবা পেতে রাজশাহীর মানুষকে আর রাজধানীর দিকে ছুটতে হবে না নিজ শহরেই তারা আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা পাবেন।প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, রোগীর সন্তুষ্টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালিত হচ্ছে প্রতিটি কার্যক্রম। সেবার মান বজায় রাখতে নিয়মিত জনবল প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তি সংযোজন যন্ত্রপাতির উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গুণগত মানসম্পন্ন চিকিৎসাসেবা নির্ভুল রোগ নির্ণয় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রোগীদের প্রতি আন্তরিক ও মানবিক আচরণের কারণে পপুলার ডায়াগনস্টিক সেন্টার আজ শুধুমাত্র একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়- বরং হাজারো মানুষের বিশ্বাস আস্থা ও নির্ভরতার নাম। আর সেই আস্থার যাত্রাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পরিচালক শামীম আহমেদ, যার লক্ষ্য রাজশাহীতে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত উন্মোচন করা। পপুলার কেন সেরা এমন প্রশ্ন এখন রুগীর স্বজনদের। তারা বলেন পপুলারের চিকিৎসার বিকল্প শুধুই পপুলার।





