সংবাদ সারাদেশ

স্বামীর চোখের সামনেই ছটপট করে মারা গেলো স্ত্রী

সংবাদ চলমান ডেস্কঃ

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্বামী।

স্বামীর মোটরসাইকেলে করে যাওয়ার সময় ওই মহাসড়কের তারটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনা বেগম টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার জিন্নাহ আলীর স্ত্রী।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন জিন্নাহ আলী। তারটিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মিনা বেগম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছটপট করতে করতে ঘটনাস্থলেই মারা যায় । আহত জিন্নাহ আলীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button