বাঘারাজশাহীসংবাদ সারাদেশ

বাঘায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

বাঘা প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় খেলার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসিক নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

এ ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে শরীরের অবস্থার অবনতি হলে আহত আসিককে রামেক হাসপাতালে পাঠানো হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বানিয়াপাড়ার একটি আম বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বানিয়াপাড়া গ্রামের আদম আলীর ছেলে আসিক (২২) সহ অনেকেই শুক্রবার বিকেলে একটি আম বাগানে ফুটবল খেলছিলো। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের রুবেল হোসেন (২০) তাকে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় লোকজন তাকে বাঘা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তবরত চিকিৎসক কান্তা খাতুন সাময়িক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ট করেন। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button