আন্তর্জাতিকসংবাদ সারাদেশ

শান্তিরক্ষা মিশনে নারী পুলিশের ১৮০ সদস্য কঙ্গো পৌঁছলেন

সংবাদ চলমান ডেস্ক:

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট কঙ্গো পৌঁছেছে। নারী পুলিশের ১৮০ সদস্য শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে কঙ্গো পৌঁছান।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর। এতে বলা হয়, শুক্রবার কঙ্গো পৌঁছে দেশটির বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা মিশন এলাকায় যান এবং মিশনের দায়িত্বভার গ্রহণ করে।

এতে আরও জানানো হয়, নারী সদস্যদের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার মেরিনা আক্তার।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ২০১১ সাল থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ফিমেল ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) পাঠাচ্ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button