রাজশাহী
আর এম পির দুই থানার ওসির রদ বদল
এম এ আরিফঃ
আর এম পি পুলিশের দুই থানার ওসিকে রদবদল করা হয়েছে । পুলিশ কমিশনার হুমায়ন কবির বিপি এম বার এর নিদের্শে মতিহার থানার ওসি এস এম মাসুদ পারভেজ আর এম পির কাশিয়া ডাংগা থানার ওসি হিসেবে যোগদান করেছেন।
অপর দিকে আত্রাই থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান মতিহার থানার ওসি হিসেবে যোগদান করেছেন। কাশিয়া ডাংগা থানার পুর্বের ওসি মুনসুর আলি আরিফ রাজশাহী রেঞ্জ পুলিশে যোগদান করেছেন। আর এম পি পুলিশের দুই থানার নতুন ওসির রদ বদলে আরো আইনি ব্যবস্থা উন্নতি হবে বলে মনে করছেন নগর বাসি।




