সংবাদ সারাদেশসারাদেশস্লাইডার

নিখোঁজের একদিন পর মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ

সংবাদ চলমান ডেস্কঃ

শনিবার সকালে টাঙ্গাইলে সদর উপজেলার কাতুলী ইউপির ডুবাইল মধ্যপাড়া গ্রাম থেকে  নিখোঁজের একদিন পর মাহিম নামে এক মাদরাসা শিক্ষার্থী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহিম এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে ।

নিহত মাহিম ওই গ্রামের মহির উদ্দিন মণ্ডলের ছেলে ও স্থানীয় মাদরাসার শিক্ষার্থী।

মাহিমের মামা মোহাম্মদ আলী বলেন, প্রতিবেশী আ. আলিমের ছেলে বুস মিয়ার সঙ্গে গতকাল শুক্রবার বিকেলে খেলা করছিল মাহিম। বুশ তাদের বাসায় ডেকে নিয়ে যায় মাহিমকে। তারপর বুশের বাবা আ. আলিম মাহিমকে মারধর করেন। বুশ বাধা দেয়ায় তাকে চড়-থাপ্পর দিয়ে দূরে সরিয়ে দেন।

তিনি আরো বলেন, বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর রাতেও আ. আলিমের বাড়ির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। সকালে আলিমের বাড়ির সামনে থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় চেয়ারম্যান ইকবাল হোসেন মিয়া বলেন, সকালে স্থানীয়রা আমাকে জানায়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে। টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button