আন্তর্জাতিকস্লাইডার

আগামি কাল থেকে সারাদেশে মাঠে নামছে সেনাবাহিনী

সংবাদ চলমান ডেঙ্ক:

করোনাভাইরাস মোকাবিলায় আগামীকাল মঙ্গলবার থেকে জেলা প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামছে সেনাবাহিনী।

সোমবার বিকেলে সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ঘোষণা দেন। ব্রিফিংয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং সেই আলোকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি সার্বক্ষণিক খোলা রয়েছে। করোনা মোকাবিলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশও কাজ করছে।

তিনি বলেন, মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ২৬ মার্চ উপলক্ষ্যে সরকারি ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল মোট ৫ দিন যুক্ত করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সরকারি সাধারণ ছুটিও যুক্ত হবে। অর্থাৎ আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল মোট ১০ দিন সরকারি ছুটি থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button