NEWNewsটপ নিউজবগুড়ামুহুর্তের খবররাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

বগুড়ার নন্দীগ্রামে গার্ক এনজিও কর্মকর্তা ২ লক্ষাধিক টাকা নিয়ে উধাও

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গাক নন্দীগ্রাম শাখার ২ লাখ ২৪ হাজার ৩৯৫ টাকা নিয়ে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা তৌহিদুল ইসলাম উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা তৌহিদুল ইসলাম নওগাঁ সদর উপজেলার চকমুক্তার গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি চলতি বছরের ২৮ এপ্রিল গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নন্দীগ্রাম শাখায় ওই পদে যোগদান করেন। চাকুরিতে যোগদানের পর থেকে তিনি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহসহ প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে ২ লাখ ২৪ হাজার ৩৯৫ টাকা সোনালী ব্যাংক পিএলসি নন্দীগ্রাম শাখায় জমা দেওয়ার জন্য অফিস সহকারীর নিকট থেকে গ্রহণ করেন তিনি। কিন্তু ব্যাংকে টাকা জমা না দিয়ে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে ব্যাংকে টাকা জমা না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে অফিস কর্তৃপক্ষ তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর গাক কর্তৃপক্ষ নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

১৭ জুন দুপুরে গাক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক পলাশ কুমার সরকার বলেন, ঘটনাটি সত্য বিষয়টি নিয়ে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button