সংবাদ সারাদেশসারাদেশ

বিমানের টয়লেটে মিলল এক কেজি ৮৬০ গ্রাম সোনা

সংবাদ চলমান ডেস্ক :  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন থেকে এক কেজি ৮শ ৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

শুক্রবার রাত ১০টার দিকে ব্যাংকক থেকে আসা বিজি ০৮৯ ফ্লাইটের টয়লেট থেকে এই সোনা উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলায়মান হোসেন সাইফ বলেন, শুক্রবার রাত পৌনে ৮টা থেকে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে এই সোনাগুলো উদ্ধার করা হয়েছে। কাস্টমস আইনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button