টপ নিউজমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীর কাটাখালী পৌরসভা নির্বাচনে হেবি ওয়েট নেতার সাথে নতুন নেতৃত্বে যাদের নাম -শুরু হয়েছে ব্যাপক আলোচনা

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর উপকন্ঠ কাঠাখালী পৌরসভা ঘিরে নির্বাচনী হাওয়া বেশ সরগরম হয়ে উঠেছে। জানা গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন পৌরসভাটির সাবেক পরিচ্ছন্ন মেয়র অধ্যাপক মাজেদুর রহমানের বড় ছেলে বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান মিজান এর নাম। অপর দিকে বিএনপির একটি সুত্র বলছে বিএনপি থেকে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন রাজু আহমেদ মামুন নামের ব্যক্তি। এ ছাড়াও মাসুদ রানা ও আলহাজ্ব নূরুল ইসলামের নাম ভেষে উঠেছে।

অন্য দিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে দেখা যেতে পারে প্রবীন নেতা অধ্যাপক সিরাজুল ইসলামকে। তবে নতুন রাজনৈতিক সমীকরণে এনসিপির পক্ষ থেকেও আলোচনায় রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুর নাম।সব মিলিয়ে কাটাখালী পৌরসভা নির্বাচন এবার হতে যাচ্ছে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট। ভোটাররা বলছেন এখন দেখার বিষয় শেষ পর্যন্ত দলীয় আশীর্বাদ নিয়ে শেষ পর্যন্ত জনগণের আস্থার প্রতিক হয়ে কারা মাঠে থাকছেন।

কাঠাখালী পৌরসভা ঘুরে ভোটারদের কয়েক ডজন মন্তব্য সংগ্রহ করেছেন দেশের পাঠক প্রিয় অনলাইন পত্রিকা সংবাদ চলমান।প্রবীন ভোটারদের একক চাওয়া অধ্যাপক মাজেদুর রহমানের ছেলে মিজানুর রহমান পৌরসভাটির পৌরপিতা হয়ে ফিরে আসুক। ভোটাররা অধ্যাপক মাজেদুর রহমান এর নিষ্টার কথা বলতে গিয়ে আবেগে অপ্লুত হয়ে পড়েন। একজন সৎ মানুষ হিসেবে অধ্যাপক মাজেদুর রহমান এর কথা তারা একাধিকবার টেনে তুলেন।

রাজশাহী মহানগর বিএনপির একজন ইমেজধারী নেতা বলেন কাটাখালী পৌরসভার ভোটারদের দার কোঠায় প্রার্থীর এখনি যেভাবে ভোট প্রার্থনা করছেন তাতে মনে হচ্ছে ভোটের হাওয়া এখন গরম হয়ে উঠেছে। তবে ইমেজধারী ব্যক্তি যদি দলীয় মনোনয়ন পায় সেই ক্ষেত্রে জামাতের প্রার্থী মিজানুর রহমানের সাথেই ভোট যুদ্ধ হবে। কারণ পুর্বেও মিজানুর রহমানের একটা ভোটের অভিজ্ঞতা রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button