সংবাদ সারাদেশ

হাসপাতাল ঘুরে আইসিইউ না পাওযায় , বিনা চিকিৎসাই পথেই ছাত্রীর মৃত্যু

চলমান ডেস্কঃ

শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে আইসিইউ’র জন্য ঘুরেছেন দুটি হাসপাতালে, তবুও আইসিইউ না পেয়ে পথেই মারা গেলো নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আলমদী গ্রামের ওয়াহিদ ভূঁইয়ার মেয়ে ইসরাত জাহান উষ্ণ। শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে আইসিইউ’র জন্য ঘুরেছেন দুটি হাসপাতালে। কিন্তু করোনা আতঙ্কের কারণে দেয়নি কোনো হাসপাতাল। অ্যাম্বুলেন্সে করে আরেকটি হাসপাতালে নেয়ার সময় মৃত্যু হয় উষ্ণ’র।

ইসরাত জাহান উষ্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি বারদী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।

উষ্ণ’র ভগ্নিপতি বুয়েটের সিনিয়র সহকারী লাইব্রেরীয়ান মো. ইসমাইল হোসেন জানান, ৬ জুন সিজারের মাধ্যমে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন উষ্ণ। ১১ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়। শুক্রবার সকালে হঠাৎ খিঁচুনি দিয়ে মুখ থেকে লালা বের হতে থাকে উষ্ণ’র। দ্রুত তাকে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা আইসিইউ না থাকার অজুহাতে চিকিৎসা দেননি। এরপর উষ্ণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও আইসিইউ ছিল না। অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে উষ্ণ মারা যান।

শ্যালিকার মৃত্যুর জন্য মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন মো. ইসমাইল হোসেন। তিনি জানান, ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পেলে হয়তো উষ্ণকে বাঁচানো যেত।

এ বিষয়ে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি বলেও জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button