সংবাদ সারাদেশ

সুনামগঞ্জে অটোর চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় গলায় থাকা ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দিরাইয়  উপজেলার শ্যামারচর রোডের চকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত জয়তুন বিবি একই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুরের রুস্তম মিয়ার স্ত্রী।

মৃতের স্বজন সাহেদা বেগম জানান, তারা সিলেট যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। রাজানগর বাজার থেকে অটোরিকশায় দিরাই বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। চকবাজারে জয়তুন বিবির গলায় থাকা ওড়না অটোর চাকায় পেঁচিয়ে যায়। মুহূর্তেই ছিটকে পড়ে অচেতন হয়ে যান তিনি। পরে তাকে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button