সংবাদ সারাদেশসারাদেশ

সিরাজগঞ্জে বন্যায় আট জনের মৃত্যু

সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনার পানি। এতে জেলার বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে। তবে জেলার ৫টি উপজেলায় বন্যায় এখন পর্যন্ত প্রায় ৮ জনের মৃত্যু হয়েছে। এমন মৃত্যুে প‌্রতি‌টি পরিবারে চলছে সন্তান হারানোর হাহাকার বেদনা।

বন্যার পানিতে ডুবে মৃতরা হলেন, শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর মহল্লা আব্দুল হামিদের ছেলে মারুফ হোসেন (১৮), একই মহল্লার শাহ আলমের ছেলে সজল হোসেন (১৮), তৌহিদের ছেলে তন্ময় শেখ (২০), চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ইটাইল গ্রামের বায়েজিদের ছেলে শিশু কাউছার (৩), একই উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের পশ্চিম কোদালিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে মাহিম হোসেন (৫) ও সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদ নগর ব্যাপারী পাড়ার আলী হোসেনের ছেলে রোমান হোসেন (১৪)। নিহত দুই জনের নাম-পরিচয় এখরো পাওয়া যায়নি।

আজ শনিবার (১৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার বলেন, গত ১২ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা যায়, গত ৭ জুলাই থেকে সিরাজগঞ্জে বন্যার পানি কমতে শুরু করলে ঘরে ফিরতে শুরু করে অন্যত্র আশ্রয় নেয়া বন্যাকবলিত মানুষ। কিন্তু ১০ জুলাই ফের যমুনা নদীর পানি বাড়ায় বিপাকে পড়েন এসব এলাকার মানুষ। তবে দুই দিন পর আবার কমতে শুরু করেছে যমুনার পানি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন,  যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। তবে এখনো নদ-নদীর তীরবর্তী ও চরাঞ্চলের প্রায় এক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। যমুনার পানির নিচে তলিয়ে রয়েছে প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল।

সিরাজগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, বন্যাকবলিত মানুষের জন্য ১৩৩ টন চাল, ৫ লাখ টাকা, ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। চলতি বছরের বন্যায় সিরাজগঞ্জ জেলায় মারা গেছেন শিশু সহ ৮ জন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button