সংবাদ সারাদেশ

সাধারন মানুষ বাঁচতে চাই, ভাঙতে হবে নিত্যপণ্যের সিন্ডিকেটঃহাইকোর্ট

সংবাদ চলমান ডেস্কঃ

এক লাফে বেড়ে গেছে সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যর দাম। এসব যারা কুক্ষিগত করে রেখে সাধারন জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

রবিবার (১৩ মার্চ) এ সংক্রান্ত রিট আবেদনের শুনানিকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন তিন রিটকারী অ্যাডভোকেট মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ।

পরে আদালতে সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন ও নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের জন্য আগামীকাল সোমবার (১৪ মার্চ) দিন নির্ধারণ করা হয়।

এর আগে সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন ও নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবী রিটটি দায়ের করেন। রিটে বাণিজ্য মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

উল্লেখ্য’ গত ৩ মার্চ সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত এক গণমাধ্যমের মাধ্যমে প্রকাশিত সংবাদ হাইকোর্টের নজরে আনেন তিন আইনজীবী। পরে এই বিষয়টিকে রিট আকারে উপস্থাপনের পরামর্শ দেন আদালত।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button