সংবাদ সারাদেশ

শ্বশুরকে কুপিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন পুত্রবধূ

সংবাদ চলমান ডেস্কঃ

পরকীয়ার প্রতিবাদ করায় শ্বশুরকে কুপিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন পুত্রবধূ আসমা আক্তার স্বপ্না। গত বুধবার সকালে বরিশালের এয়ারপোর্ট থানার মঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আসমা আক্তার স্বপ্না ওই গ্রামের কবির হোসেনের স্ত্রী ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আব্দুল জব্বার হাওলাদারের মেয়ে।

আসমার স্বামী কবির হোসেন জানান, ১২ বছর আগে তার সঙ্গে আসমা আক্তার স্বপ্নার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দুই বছর পর থেকে স্বপ্নার উচ্ছৃঙ্খল চলাফেরা শুরু হয়। একাধিক পুরুষের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এসব বিষয়ে বারবার নিষেধ করা হলে আসমা পরিবারের সবার সঙ্গে দুর্ব্যবহার করতেন।

তিনি আরো জানান, খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করে কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়ে যান আসমা আক্তার স্বপ্না। এরপর ফিরে এসে স্বামী ও তার পরিবারকে একাধিক মিথ্যা মামলা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেন। এভাবে দিনদিন স্বপ্নার উচ্ছৃঙ্খলতা বাড়তে থাকে।

কবির  হোসেন  আরো বলেন, কয়েকদিন ধরে এক ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে স্বপ্না। আমি প্রতিবাদ করলে প্রথমে আমাকে মারধর করে। পরে বটি নিয়ে আমাকে কোপাতে আসে। ওই সময় আমার বাবা আমাকে বাঁচাতে এলে তাকে কুপিয়ে আহত করে স্বপ্না। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করি। এরইমধ্যে ঘরে থাকা ৬৫ হাজার টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় স্বপ্না। আমি থানায় বিষয়টি জানিয়েছি।

এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম বলেন, বিষয়টি সম্পর্কে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button