সংবাদ সারাদেশসারাদেশ

শেরপুরে বজ্রপাতে এক কৃষক নিহত  

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে আকবর আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আকবর আলী ওই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। সোমবার সকাল ১১টার সময় উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক জানান, সকালে বাড়ির পাশে বিলে হাঁস নিয়ে যান আকবর আলী। সে সময় বৃষ্টি সহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঝিনাইগাতী থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button