বিএনপির কেন্দ্রিয়নেতার পক্ষে পাবনা-৪ নির্বাচনী এলাকার একাধিক মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারে জন্য দোয়া অনুষ্ঠিত
টিএ পান্নাঃ
বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের পক্ষ থেকে ঈশ্বরদী -আটঘরিয়ার সকল মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ক্রীড়া ব্যক্তিত্ব আরাফাত রহমান কোকোসহ দেশবাসীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত ও সিরনী বিতরণ করা হয়েছে।
সিরাজুল ইসলাম সরদার কয়েকজন শীর্ষস্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে বাঘইল কেন্দ্রিয় বাইতুল মামুর জামে মসজিদের দোয়া মাহফিলে অংশ নেন।েএছাড়াও লক্ষিকুন্ডা মুলাডুলি,সলিমপুরসহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সাবেক চেয়ার ম্যান আব্দুল মান্নানসহ স্বস্ব এলাকার বিএনপি ও অংগ সহযোগি দলের নেতা ও এলাকারমিুসল্লীরা অংশ নেন। এর আগে শুক্রবার সকালে চরসাহাপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপি নেতা হুমায়ুন কবীর দুলালের নেতৃত্বে ও সভাপতিত্বে আলোচনাসভা ও বিভিন্ন মসজিদের অনুকুলে সিরনী বিতরণী অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাবনা জেলা বিএনপির সাবেক মৎস্য সম্পাদক আব্দুর রশিদ সরদার এবং বিশেষ অতিথি হিসেবে বিএনপির প্রবীন নেতা আবু তালেব ফকির,ফজলু মাস্টার,মফিজুর রহমান মানিক, বাদশা মেম্বর,আলম মেম্বর, আব্দুল করিম কিরণ, টিটু ফকির, রঞ্জু মিয়া,বাচ্চু মিয়া, আরজ আলী সরদার,বদিউজ্জামান,সাইদুল ইসলাম,আনিসসুর রহমান,রনি হোসেন, উপস্থিত ছিলেন।





