সংবাদ সারাদেশসারাদেশ

মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী জিয়াসমিন আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর মোহাম্মদ শাহজালালের বিরুদ্ধে। 

আজ বুধবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকার বসতঘর থেকে ঐ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিয়াসমিন আক্তার ঐ এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী। তার বাবার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে জিয়াসমিন আক্তারকে হঠাৎ বাড়িতে নিয়ে এসে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন শাহজালাল।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বামী শাহজালাল মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করেছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার স্বামী পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, স্ত্রী হত্যায় অভিযুক্ত শাহজালাল এলাকার চিহ্নিত চোর এবং ফৌজদারি মামলার আসামি। কিছুদিন আগে একটি ফৌজদারি মামলায় তিনি ৬ মাস সাজা ভোগ করেছেন। তাকে গ্রেফতারে পুলিশের কাজ চলমান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button