সংবাদ সারাদেশ

বিয়ের প্রলোভনে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণ

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণ করেছেন এক ঝুট ব্যবসায়। এছাড়া ধর্ষণের পর ঐ নারী বিয়ের কথা বলায় তাকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ওই ঝুট ব্যবসায়ীর বিরুদ্ধে।

এ ঘটনায় নির্যাতিতা ওই নারী (৩৩) বাদী হয়ে বৃহস্পতিবার কোনাবাড়ি থানায় একটি মামলা করেছেন।

ঐ ব্যবসায়ীকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার  ব্যক্তির বয়স ৫০। তিনি কোনাবাড়ী আমবাগ এলাকায় থাকেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, ঐ ব্যক্তি ২০২০ সালের মে মাসে তাকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর তিনি যৌতুকের জন্য তাকে মারধর করতেন। সহ্য করতে না পেরে তিনি আদালত একটি মামলা করেন। মামলার পর অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। একপর্যায়ে বিয়ের ৪ মাসের মাথায় ওই বছরের ৯ সেপ্টেম্বর তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেয়। 

পরে প্রায় এক বছর পর বিয়ের আশ্বাস দিয়ে সে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। তিনি বিয়ের জন্য চাপ দিলে হত্যার হুমকি দেয় ঐ ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার সকালে নির্যাতিতার বাসায় এসে ইচ্ছার বিরুদ্ধে আবারও শারীরিক সম্পর্ক করার চেষ্টা করলে তিনি চিৎকার দিলে পালিয়ে যায়।

কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে ওই ঝুট ব্যবসায়ীকে গ্রেফতারের পর গতকাল শুক্রবার সকালে ঐ ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button